মাকে হারিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন গোবিন্দ

Share

মায়ের মৃত্যুর পর গভীর শোকে ভেঙে পড়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দ। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই কঠিন সময়ের কথা স্মরণ করে তিনি জানান, মাকে হারানোর কষ্টে একপর্যায়ে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

গোবিন্দের ভাষ্য অনুযায়ী, নর্মদা নদীর তীরে গিয়ে তার মনে হয়েছিল, নদীর গভীরে গেলে হয়তো মায়ের দেখা পাবেন। সেই ভাবনা থেকেই তিনি নদীর পানিতে নেমে পড়েন। তবে ভাগ্যক্রমে এক পুরোহিতের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়।

 

উদ্ধারের পর ওই পুরোহিত তাকে সন্তানদের কথা মনে করিয়ে দিয়ে বেঁচে থাকার জন্য সাহস দেন। তখন নিজের ভুল বুঝতে পারেন গোবিন্দ। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আবার স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

 

গোবিন্দ বলেন, মাকে হারানোর সেই মানসিক আঘাত ও ট্রমা কাটিয়ে উঠতে তার প্রায় ১৫ দিন সময় লেগেছিল। তবে ঘটনাটিকে তিনি সরাসরি আত্মহত্যার চেষ্টা হিসেবে দেখতে চান না; বরং জীবনের কঠিন এক মুহূর্ত হিসেবে দেখেন, যেখান থেকে তিনি নতুন করে বাঁচার সুযোগ পেয়েছিলেন।