কখনো বলিনি, আর অভিনয় করব না

Share

অভিনয় থেকে পুরোপুরি সরে গেছেন—এমন খবরের বিষয়ে পরিষ্কার করেছেন অভিনেতা হাসান মাসুদ। তিনি জানান, আপাতত নিয়মিত অভিনয় করছেন না এবং হজের পর ধর্মচর্চায় বেশি মনোযোগী হয়েছেন। তবে কখনোই বলেননি যে আর অভিনয় করবেন না।

 

হাসান মাসুদ বলেন, ভালো গল্প ও চরিত্র পেলে এখনো অভিনয় করতে আগ্রহী তিনি। ধর্মচর্চার সঙ্গে অভিনয়কে সাংঘর্ষিকও মনে করেন না। হজ থেকে ফেরার পর ইতোমধ্যে দুটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন এই অভিনেতা।