৮ মাসের গর্ভাবস্থাতেও শুটিং করছেন দীপিকা!

Share

দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থেকে বিরতি না নিয়ে অ্যাটলির ‘রাকা’ সিনেমার শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি।

 

চলচ্চিত্রটির আউটডোর শুটিংয়ের কাজ সন্তান জন্মের আগেই শেষ করতে রাতের শিফটের পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন দীপিকা। চলতি মাসেই শুটিং শেষ করে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে গর্ভাবস্থার শেষ সময়ে এভাবে কাজ করায় অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা।