অন্য তারকারা পারেননি, বিজয় কেন পারলেন? যা বললেন বিশাল

Share

অভিনেতা বিজয়ের রাজনৈতিক সাফল্যের পেছনে শুধু তারকা জনপ্রিয়তা নয়, মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা ও ভোটারদের সঙ্গে তার সরাসরি যোগাযোগও গুরুত্বপূর্ণ বলে মনে করেন অভিনেতা বিশাল।

 

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিশাল বলেন, উপযুক্ত সময়ে বিজয় নিজেকে মানুষের সামনে বিকল্প হিসেবে তুলে ধরতে পেরেছেন। বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটারদের সঙ্গে তার যোগাযোগ তাকে অন্য তারকাদের চেয়ে আলাদা করেছে।

 

বিশালের মতে, তারকা পরিচিতি রাজনীতিতে পরিচিতি এনে দিতে পারে, কিন্তু সাফল্যের নিশ্চয়তা দেয় না। বিজয়ের ক্ষেত্রে জনপ্রিয়তার সঙ্গে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার যোগসূত্রই বড় ভূমিকা রেখেছে।