১০৫ কোটি রুপির সম্পদ, ইমরান হাশমির বিলাসবহুল জীবনযাপন

Share

বলিউড অভিনেতা ইমরান হাশমির মোট সম্পদের পরিমাণ প্রায় ১০৫ কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিনেমা ও বিজ্ঞাপন থেকে আয়ের পাশাপাশি রিয়েল এস্টেটেও বিনিয়োগ রয়েছে তার।

 

গোয়ায় ১০ কোটির বেশি রুপির পেন্টহাউস, মুম্বাইয়ের বান্দ্রায় প্রায় ১৬ কোটি রুপির অ্যাপার্টমেন্ট এবং লোনাভালায় প্রায় ১২ কোটি রুপির ভিলা রয়েছে বলে জানা যায়। তার গাড়ির সংগ্রহেও রয়েছে ল্যাম্বরগিনি হুরাকান, রেঞ্জ রোভার ভোগ, অডি এ৮ এল ও মার্সিডিজ-মেব্যাক এস৫৬০-এর মতো বিলাসবহুল গাড়ি।