হঠাৎ হাসপাতালে শ্বেতা তিওয়ারি, উদ্বেগে ভক্তরা

Share

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। শারীরিক অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এদিকে ১৩ আগস্ট থেকে ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় সিজনে তার অংশ নেওয়ার কথা থাকায় শ্বেতার শোতে যোগদান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

 

সম্প্রতি শ্বেতার ব্যক্তিগত জীবন নিয়ে করা মন্তব্য এবং প্রাক্তন স্বামী রাজা চৌধুরীর বিস্ফোরক সাক্ষাৎকারের কারণে তিনি আলোচনায় ছিলেন। এবার অসুস্থতার খবরে প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্তরা।