‘আন্ধার’ সিনেমার প্রচারণায় একে একে অভিনয়শিল্পীদের লুক প্রকাশ করছেন নির্মাতা রায়হান রাফী। তবে এখনো সিয়াম আহমেদের লুক প্রকাশ না হওয়ায় মজার ছলে পরিচালকের কাছে অভিমান জানিয়েছেন অভিনেতা।
চঞ্চল চৌধুরীর লুক প্রকাশের পর সিয়াম লিখেছেন, ‘বাহ, রায়হান রাফী বাহ! সবার ছবি লিক করে দিলা সুন্দর করে। আমিও তো আছি আন্ধারে, নাকি? আমার চরিত্র কই?’ জবাবে রাফী বলেন, ‘তুমি তো আমার জান, তাই তোমাকে লুকাই রাখছি।’ যদিও পরে মন্তব্যটি আর দেখা যায়নি।
রাফীর এই জবাবের পর ধারণা করা হচ্ছে, ‘আন্ধার’-এ সিয়ামকে ঘিরে বড় কোনো চমক রয়েছে। সিনেমাটিতে সিয়াম ছাড়াও অভিনয় করেছেন নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, গাজী রাকায়েত, আফসানা মিমিসহ অনেকে।