গোবিন্দর কথিত প্রেমিকা কে এই কোমল রানি স্বর্ণকার

Share

মুম্বাই বিমানবন্দরে গোবিন্দর সঙ্গে কোমল রানি স্বর্ণকারকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে প্রেমের বিষয়টি দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

 

‘রানি স্বর্ণকার’ নামেও পরিচিত কোমল উত্তর প্রদেশের অভিনেত্রী। গোবিন্দর সঙ্গে ‘রূপা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন তিনি। পাশাপাশি ‘দুনিয়াদারি’ সিনেমাতেও তার অভিনয়ের খবর রয়েছে।

 

কোমলের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রকাশ্যে তেমন তথ্য নেই। তবে গোবিন্দর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে বাড়ছে আলোচনা। বিষয়টি নিয়ে গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজার প্রতিক্রিয়াও ভারতীয় সংবাদমাধ্যমে এসেছে। যদিও গোবিন্দ ও কোমলের সম্পর্কের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।