লস অ্যাঞ্জেলেসের হিডেন হিলসে কিম কার্দাশিয়ানের ৬ কোটি ডলারের বাড়িতে চুরির চেষ্টা হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে।
সংস্কারকাজ চলায় ওই সময় বাড়িটি ফাঁকা ছিল। ফলে কিম বা তার পরিবারের কেউ সেখানে ছিলেন না। বর্তমানে সংস্কারের কারণে কিম অন্য একটি বাড়িতে অবস্থান করছেন।
এর আগে ২০১৬ সালে প্যারিসে সশস্ত্র ডাকাতের হাতে জিম্মি হয়ে প্রায় ১ কোটি ডলারের গহনা হারিয়েছিলেন কিম। ২০২৫ সালে ওই ঘটনায় জড়িতদের আদালত দোষী সাব্যস্ত করে।