কাকে হারিয়ে মন ভার অঙ্কুশের?

Share

অঙ্কুশ হাজরার জীবনে নেমে এসেছে শোকের ছায়া। নিজের আদরের পোষ্য ‘বাবলা’কে হারিয়ে ভেঙে পড়েছেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্টে তিনি জানান, বাবলাকে হারিয়ে যেন নিজের পৃথিবীই হারিয়েছেন। তাকে ছাড়া বাকি জীবন কাটানোই এখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন অঙ্কুশ।

 

প্রিয় পোষ্যের প্রতি ভালোবাসা জানিয়ে পুনর্জন্ম নিয়ে আবার তার জীবনে ফিরে আসার আকুতিও জানিয়েছেন তিনি। অঙ্কুশের এই কঠিন সময়ে টলিপাড়ার সহকর্মীরাও সমবেদনা জানিয়েছেন। ব্যক্তিগত শোকের পাশাপাশি পেশাগত দিক থেকেও সময়টা কিছুটা কঠিন যাচ্ছে অভিনেতার; চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া তার সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।