পুরোনো সম্পর্কের প্রসঙ্গ আর টানতে চান না অভিনেত্রী পূজা বেদী। একসময় অভিনেতা আদিত্য পঞ্চোলীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হলেও এখন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা জানান, আদিত্যের সন্তানরা এখন বড় হয়েছেন। তাদের কথা বিবেচনা করে অতীতের সম্পর্ক নিয়ে বারবার আলোচনা করা ঠিক নয়। এ বিষয়ে কেউ জানতে চাইলে ইন্টারনেটে খুঁজে নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। একই ইন্ডাস্ট্রিতে কাজ করায় বিভিন্ন অনুষ্ঠানে আদিত্যের সঙ্গে দেখা হলেও দূরত্ব বজায় রাখেন পূজা। বর্তমানে বিয়ের বিষয়েও নতুন করে আগ্রহী নন এই অভিনেত্রী।