পরিশ্রম ছাড়া শিল্পীজীবন স্থায়ী হয় না

Share

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী ফারজানা ছবি। বর্তমানে ওটিটি, সিনেমা, ধারাবাহিক ও একক নাটকে নিয়মিত কাজ করছেন তিনি। বিটিভিসহ বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে তার অভিনীত তিনটি ধারাবাহিক—‘বিরোধ’, ‘মিডল ক্লাস ফ্যামেলি’ ও ‘বিশ্বাস বনাম সর্দার’। সম্প্রতি ‘মিথ্যাবাদী মিজান’ ও ‘লোভী মন’সহ কয়েকটি একক নাটকেও অভিনয় করেছেন।

 

চরিত্রে ভালোভাবে ফুটিয়ে তুলতে প্রস্তুতির ওপর গুরুত্ব দেন ফারজানা ছবি। তার মতে, পরিশ্রম ও প্রস্তুতি ছাড়া অভিনয়ে দীর্ঘস্থায়ী হওয়া সম্ভব নয়। আসন্ন দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত তিন সিনেমা—রায়হান রাফীর ‘আন্ধার’, অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ ও কামরুজ্জামানের ‘আবার হঠাৎ বৃষ্টি’। পাশাপাশি মঞ্চ ও টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনাও করছেন তিনি।