সাদিয়া আয়মানের শুভ্র সাজে মুগ্ধ ভক্তরা। শুক্রবার ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অভিনেত্রী। ধবধবে সাদা শাড়ি, সাদা ব্লাউজে রঙিন ফুলের কাজ, গলায় মুক্তার মালা আর খোলা চুলে তাকে দেখা গেছে নান্দনিক রূপে।
ফুলের বাগানকে পেছনে রেখে তোলা ছবিগুলোর ক্যাপশনে সাদিয়া লিখেছেন, ‘একটুখানি শুভ্রতা…’। ছবি প্রকাশের পরই প্রশংসায় ভাসে মন্তব্যের ঘর। কেউ তাকে ‘অসম্ভব সুন্দর’, কেউবা ‘সাদা পরী’ বলে মন্তব্য করেছেন।