দীর্ঘ বিরতি ভেঙে ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরছেন নন্দিত অভিনেতা আমিন খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরুর দিনের স্মৃতি জানিয়ে তিনি বলেন, ঢালিউডে তার প্রথম ছবির পারিশ্রমিক ছিল মাত্র ১ টাকা।
আমিন খান জানান, সেই এক টাকার নোটটি তিনি এখনো যত্ন করে অ্যালবামে রেখে দিয়েছেন। তবে পারিশ্রমিকের চেয়ে প্রথম ছবির পরিচালক-প্রযোজক মোহাম্মদ হোসেনের ভালোবাসা ও সহযোগিতাকেই বড় করে দেখেন তিনি।
অভিনয়জীবনের শুরুতে অর্থ নয়, ভালো কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করাই ছিল তার মূল লক্ষ্য।