শিশুশিল্পী সিমরিন লুবাবা জীবনের নতুন বছর উপলক্ষে সবার কাছে দোয়া চেয়েছেন। নিজের অতীতের ভুল-ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যৎ জীবন ঈমান ও নেক আমলের মাধ্যমে কাটানোর আকাঙ্ক্ষা জানিয়েছেন তিনি। একই সঙ্গে নিজের পরিবার ও মুসলিম উম্মাহর জন্য দুনিয়া-আখিরাতের কল্যাণও কামনা করেছেন লুবাবা। সম্প্রতি বাগ্দান নিয়ে আলোচনায় আসা এই অভিনেত্রী জানিয়েছেন, এখনো তার বিয়ে হয়নি।