ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি সামাজিক মাধ্যমে নতুন কিছু ছবি শেয়ার করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। রাতের পরিবেশে সুইমিং পুলের নীল জলে জলকেলিতে মেতে উঠতে দেখা গেছে তাকে।
প্রিন্টেড সুইমস্যুটের সঙ্গে কানে কাঠগোলাপ গুঁজে পুলের জলে স্বস্তির মুহূর্ত কাটাচ্ছেন পরীমনি। কোথাও চোখ বন্ধ করে রিল্যাক্স করতে, আবার কোথাও মৃদু হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। তার এই স্নিগ্ধ লুক ভক্তদেরও বেশ আকৃষ্ট করেছে।
ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা মন্তব্য। কেউ পরীমনির সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ তার পোস্ট নিয়ে মজার মন্তব্য করেছেন। সব মিলিয়ে নতুন ছবিগুলো ঘিরে ফের আলোচনায় এই অভিনেত্রী।