মেয়ে সোনাক্ষী নিয়ে কটুক্তি, মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা

Share

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে মতামত প্রকাশের পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও কটাক্ষ শুরু হয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার বাবা ও অভিনেতা-রাজনীতিক শত্রুঘ্ন সিনহা।

 

এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন দাবি করেন, সোনাক্ষীর বিরুদ্ধে অনলাইন অপপ্রচারের পেছনে বিজেপির আইটি সেলের ভূমিকা রয়েছে। তার অভিযোগ, অর্থের বিনিময়ে একটি পক্ষকে দিয়ে নির্দিষ্ট মন্তব্য করানো হয়।

 

সোনাক্ষীর বিভিন্ন আন্দোলন ও সামাজিক ইস্যুতে অবস্থানের প্রশংসা করে শত্রুঘ্ন তাকে ‘যোগ্য ও স্বাধীনচেতা সন্তান’ বলেও উল্লেখ করেন। তবে মেয়ে ভবিষ্যতে রাজনীতিতে আসবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।