সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়

Share

ঢালিউডে কাজের পরিবেশ ও চলচ্চিত্র নির্মাণের ধরনে পরিবর্তন এসেছে বলে মনে করেন অভিনেত্রী অপু বিশ্বাস। তার মতে, সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দেশীয় চলচ্চিত্রের কারিগরি টিমও নিজেদের আরও আধুনিক ও পেশাদার করে তুলছে।

 

দেশের টেকনিশিয়ানদের মেধার প্রশংসা করে অপু বলেন, পরিবর্তিত সময়ে নিজেদের আপডেট রাখা জরুরি। বর্তমানে নতুন টিমগুলো কাজের ক্ষেত্রে শতভাগ পেশাদারিত্ব ও নিবেদন দেখাচ্ছে বলেও জানান তিনি।

 

অপু বিশ্বাসের মতে, আগে নানা সীমাবদ্ধতার কারণে সিনেমায় অনেক বিষয়ে আপস করতে হলেও এখন গল্পের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তার আশা, এই পরিবর্তনের ধারাই বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে এগিয়ে নেবে।