আমার হৃদয় চায় উড়ে পাকিস্তানে চলে যাই

Share

৮০তম জন্মদিনে পুরোনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে পাকিস্তানের প্রতি ভালোবাসার কথা জানালেন কিংবদন্তি অভিনেত্রী শবনম। তিনি বলেন, ‘আমি পাকিস্তানকে খুব মিস করি, আমার হৃদয় চায় উড়ে পাকিস্তানে চলে যাই।’

 

দীর্ঘ ক্যারিয়ারে উর্দু, বাংলা ও পাঞ্জাবি মিলিয়ে প্রায় ১৬০টি সিনেমায় অভিনয় করেছেন শবনম। বিশেষ করে অভিনেতা নাদিমের সঙ্গে তার জুটি ছিল তুমুল জনপ্রিয়। জন্মদিনে দেশ-বিদেশের ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।