পিংক বাস নিয়ে ট্রল, কড়া জবাব দিলেন নিলয় আলমগীর

Share

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া ‘পিংক বাস’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও ব্যঙ্গাত্মক পোস্ট ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর।

 

নিজের ফেসবুক পেজে তিনি পিংক বাস নিয়ে উপহাসকারীদের কঠোর সমালোচনা করেন। তবে তার মন্তব্যে ড্রাইভার-হেল্পারদের ‘নিম্নশ্রেণী’ ও ‘অশিক্ষিত’ বলায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

 

নিলয়ের বক্তব্যকে এক পক্ষ সমর্থন করলেও অন্যরা তার শব্দচয়ন ও নির্দিষ্ট পেশাজীবীদের ছোট করে দেখার সমালোচনা করছেন। ফলে পিংক বাস নিয়ে ট্রলের পাশাপাশি অভিনেতার মন্তব্য নিয়েও নেটদুনিয়ায় চলছে আলোচনা।