গোলাপি বাস নিয়ে ট্রলের জবাব, মুখ খুললেন সাদিয়া আয়মান

Share

বিআরটিসির নতুন ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।

 

এক পোস্টে তিনি বলেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়; সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনো সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’

 

সাদিয়া আরও বলেন, গোলাপি বাস ও এর পেছনে কাজ করা নারীদের উদযাপন ও অনুপ্রেরণা দেওয়া উচিত। ইতিবাচক মানসিকতা নিয়ে নারীদের জন্য নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানাতেও সবার প্রতি আহ্বান জানান তিনি।

 

উল্লেখ্য, নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়াতে বিআরটিসি ১৩টি রুটে বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করেছে।