জয়ের দাবি, অনেক নায়িকার গার্মেন্টসে চাকরি নেওয়া উচিত

Share

অভিনয়ের পাশাপাশি ব্যাংকিং পেশায় যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। একটি বেসরকারি ব্যাংকে সহকারী ভাইস প্রেসিডেন্ট পদে যোগ দেওয়ার খবর প্রকাশের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে জয় বলেন, তমার মতো গুণী অভিনেত্রী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন। তবে ‘ব্যাংকে চাকরি নিলেন তমা মির্জা’—এ ধরনের সংবাদ তার কাছে সঠিক মনে হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

 

এমনকি তমা ব্যাংকে চাকরি নিলে অন্য নায়িকাদের গার্মেন্টসে চাকরি নেওয়া উচিত—এমন মন্তব্যও করেন জয়। তার মতে, এ ধরনের খবর নতুন প্রজন্মের জন্য ভিন্ন বার্তা তৈরি করতে পারে।

 

অন্যদিকে তমা জানিয়েছেন, অভিনয় তার প্রথম ভালোবাসা। ব্যাংকিং পেশায় যুক্ত হলেও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার।