‘ফ্রেন্ডস’খ্যাত প্রয়াত অভিনেতা ম্যাথিউ পেরির ৫৭তম জন্মদিনে আবেগঘন বার্তা দিয়েছেন তার মা সুজান মরিসন। ছেলের শৈশবের ছবি শেয়ার করে তিনি জানান, ম্যাথিউকে তিনি প্রতিদিন ভীষণ মিস করেন।
মায়ের ভাষ্য, মাদকাসক্তি থেকে বেরিয়ে আসতে ম্যাথিউ অনেক সংগ্রাম করেছিলেন। মৃত্যুর আগে তিনি তার মতো আসক্তিতে ভোগা মানুষদের সাহায্য করতে চেয়েছিলেন। সেই কাজ এগিয়ে নিতে ম্যাথিউ পেরি হাউসের মাধ্যমে পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা কাজ করে যাচ্ছেন।
২০২৩ সালের ২৮ অক্টোবর ৫৪ বছর বয়সে মারা যান ম্যাথিউ পেরি। ‘ফ্রেন্ডস’-এ চ্যান্ডলার বিং চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন তিনি।