নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন শাকিব খান। রাজ্জাককে চলচ্চিত্রের অভিভাবক ও নিজের জীবনে ছায়ার মতো উল্লেখ করে তিনি বলেন, তাকে হারানোর শূন্যতা আজও অনুভব করেন। রাজ্জাকের স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনও তার পথচলার অনুপ্রেরণা বলেও জানান শাকিব।