অভিনেত্রী পূজা চেরীর চাঁদের আলোয় সুইমিংপুলে সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। রুফটপ সুইমিংপুলে কালো পোশাকে চাঁদের আলো উপভোগ করতে দেখা যায় তাকে। কখনো ক্যামেরার সামনে পোজ দিয়েছেন, আবার কখনো পানিতে সময় কাটিয়েছেন তিনি। একটি ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, ‘চাঁদ দেখছে, আমি হাসছি।’ তার এই ক্যাপশনও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। ছবি প্রকাশের পর অনেকেই পূজার সৌন্দর্যের প্রশংসা করে ভালোবাসা জানিয়েছেন। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন পূজা। এবার চাঁদের আলোয় সুইমিংপুলের এসব ছবিও ভক্তদের নজর কেড়েছে।