কেন বিয়ের পিঁড়িতে বসেননি অক্ষয় খান্না? জানালেন নিজেই

Share

অক্ষয় খান্না দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন। তবে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েই বেশি কৌতূহল ভক্তদের। ২০১৯ সালের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, নিজেকে বিয়ের জন্য উপযুক্ত মনে করেন না। বিয়ে তার ব্যক্তিগত স্বাধীনতা ও জীবনযাপনে পরিবর্তন আনবে বলেও মনে করেন তিনি। সন্তান নেওয়ার বিষয়েও অনাগ্রহের কথা জানিয়েছিলেন অক্ষয়। নিজের মতো স্বাধীন জীবনযাপনেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেতা। বর্তমানে ‘ধুরন্ধর’, ‘ইক্কা’ ও ‘মহাকালী’ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।