শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা, টানলেন তানজিন তিশাকে

Share

শাড়ি উপহার পেয়ে ছবি তুলে পোস্ট ও পেজ ট্যাগ করার অনুরোধে কিছুটা বিপাকে পড়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি টেনে আনেন তানজিন তিশার নামও। দীপা লেখেন, এমন পরিস্থিতিতে তানজিন তিশাই যেন তাকে বাঁচান। তার এই পোস্টে অনেকে তিশার আলোচিত ‘শাড়ি-কাণ্ডের’ প্রসঙ্গ খুঁজে পেয়েছেন। ২০২৫ সালে জামদানি শাড়ির প্রচারণা নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। উদ্যোক্তার দাবি ছিল, প্রচারণার শর্তে শাড়ি দেওয়া হলেও তিনি তা করেননি। তবে তিশার দাবি ছিল, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। দীপার পোস্টের শেষেও ছিল ইঙ্গিতপূর্ণ প্রশ্ন—উপহার, সম্পর্ক আর কাজের মধ্যে সীমারেখাটা কোথায়?