মধ্যরাতে লাল পোলকা ডট পোশাকে একগুচ্ছ ছবি প্রকাশ করে নজর কেড়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সোমবার (২৪ আগস্ট) রাতে ফেসবুকে পাঁচটি ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে অপু লেখেন, ‘শান্ত রাত, সুন্দর স্বপ্ন। শুভরাত্রি!’ পোস্টটি প্রকাশের পর ভক্তদের লাইক-কমেন্টে ভরে ওঠে। প্রশংসার পাশাপাশি কিছু রসাত্মক মন্তব্যও দেখা যায়। সম্প্রতি ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে ছিলেন অপু বিশ্বাস। কাজের ফাঁকে সেখানে বিভিন্ন স্থানেও ঘুরেছেন তিনি।