বিয়ের পর প্রথম জন্মদিনে স্বামী ক্যালাম টার্নারের সঙ্গে বিশেষ সময় কাটিয়েছেন পপ তারকা দুয়া লিপা। গ্রামীণ পরিবেশে ফুলের ক্ষেত, সেলফি, বাস্কেটবল খেলা, কেক ও ডিনারের ছবি-ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। পোস্টের ক্যাপশনে ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়ে দুয়া লিখেছেন, জীবনের নতুন ধাপে সবকিছু দিন দিন আরও সুন্দর হচ্ছে। চলতি বছরের মে মাসে লন্ডনে ঘরোয়া আয়োজনে ক্যালাম টার্নারকে বিয়ে করেন দুয়া লিপা। পরে জুনে ইতালির সিসিলিতে পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে জমকালোভাবে বিয়ের আয়োজন করেন তারা।