না মানুষ, না সম্পত্তি পৃথিবীতে নিজের বলে কিছু নেই

Share

প্যারিস ভ্রমণের ছবি প্রকাশ করে জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে গভীর উপলব্ধির কথা জানিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ক্যাপশনে তিনি লিখেছেন, পৃথিবীতে মানুষ, সম্পত্তি কিংবা কোনো মুহূর্তই চিরস্থায়ীভাবে নিজের নয়। ভালোবাসা, সম্পর্ক ও অভিজ্ঞতা কিছু সময় আমাদের সঙ্গে থাকে, এরপর সবকিছু ছেড়ে যেতে হয়। তাঁর এই দার্শনিক কথাই ভ্রমণের ছবিতে এনে দিয়েছে ভিন্ন মাত্রা।