শরীরচর্চার ছবি দিয়ে সামান্থার আবেগঘন বার্তা

Share

মাতৃত্বের নতুন অধ্যায়ে শরীর ও সুস্থতার প্রতি বিশেষ নজর রাখছেন সামান্থা রুথ প্রভু। সম্প্রতি শরীরচর্চার কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করে নিজের অনুভূতির কথা জানিয়েছেন অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শ ও প্রশিক্ষিত বিশেষজ্ঞের তত্ত্বাবধানে গর্ভাবস্থাতেও অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। তবে নিজের শরীরচর্চার ভিডিও দেখে অন্যদের একইভাবে অনুশীলন না করার পরামর্শ দিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সামান্থা।