নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ৪০৩ পর্যটক নিখোঁজ ও ৯৫ জনের মৃত্যুর খবর ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। এর মধ্যেই দেশটিতে অবস্থানরত অভিনেত্রী অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিমের নিরাপত্তা নিয়েও উৎকণ্ঠায় ছিলেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বস্তির খবর দিয়েছেন অপু বিশ্বাস। তিনি জানিয়েছেন, মহান আল্লাহর রহমতে ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে রয়েছেন এবং সবাই সুস্থ ও ভালো আছেন। তাদের খোঁজ নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।