ইলিয়াস কাঞ্চনের মৃত্যু সংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

Share

সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবদন্তি অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। তবে নিসচার পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন সুস্থ ও ভালো আছেন। যাচাই ছাড়া এমন স্পর্শকাতর খবর ছড়ানোর তীব্র নিন্দা জানিয়েছে নিসচার কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের প্রায় ১২০টি শাখার নেতাকর্মী। তারা গুজবের উৎস শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো মৃত্যুসংবাদ যাচাই না করে বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।