ডনকে রিমান্ডে নিতে সিআইডির তিন যুক্তি

Share

সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে সাত দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি। মামলার তদন্তে ডনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে সংস্থাটি। রিমান্ড আবেদনে মূলত তিনটি কারণ তুলে ধরা হয়েছে।

১. হত্যার রহস্য উদ্ঘাটন: ডনের ভূমিকা ও তিনি ঘটনাটি সম্পর্কে কী জানেন, তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে চায় সিআইডি।

২. অন্যদের শনাক্ত: ঘটনায় জড়িত সহযোগীদের পরিচয়, অবস্থান ও ভূমিকা সম্পর্কে তথ্য পেয়ে তাদের গ্রেফতার করতে চায় তদন্ত সংস্থা।

৩. বিদেশে পালানোর চেষ্টা: বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কেন ও কার প্ররোচনায় দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন, সেটিও জানতে চায় সিআইডি।

গত ৯ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ডনকে আটক করা হয়। পরে সালমান শাহ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। রিমান্ড আবেদনের ওপর আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।