চঞ্চল চৌধুরী ও ডা. শান্তার দাম্পত্যজীবনের ২০ বছর পূর্ণ হয়েছে ২৭ আগস্ট। বিবাহবার্ষিকীতে চঞ্চল জানান, বাটন ফোনের যুগে এক তরুণীর ফোনের মাধ্যমে তাদের পরিচয়। প্রায় এক মাস ফোনে কথা বললেও সামনাসামনি দেখা হয়নি, এর মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। পরিবারের আপত্তি সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে দুই দফায় বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান শুদ্ধকে সংসার টিকে থাকার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন চঞ্চল।