প্রেমনির্ভর নাটক-সিনেমা বন্ধের দাবিতে আইনি নোটিশের ঘটনায় ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘ভাগ্যিস আমার প্রেমের নাটক করার মতো বয়স নাই!’ এরপর পরকীয়া, একাধিক বিয়ে, চুরি-ডাকাতিসহ নানা বিষয় নিয়ে কটাক্ষ করেন। ফারিয়ার এমন মন্তব্যে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।