অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি ও জীবনবোধের কথা জানাচ্ছেন তাসনিয়া ফারিণ। সাম্প্রতিক দুটি পোস্টে শৈশবের নানাবাড়ির স্মৃতি, সময়ের পরিবর্তন ও জীবনের বাস্তবতা তুলে ধরেছেন তিনি। নানাবাড়ির পুরোনো স্মৃতিচারণ করে ফারিণ লিখেছেন, ‘কারণ এখন দুধভাত হওয়ার বয়স শেষ।’ অন্য পোস্টে তিনি লিখেছেন, মানুষ, সম্পত্তি কিংবা মুহূর্ত—কিছুই চিরস্থায়ীভাবে নিজের নয়; একসময় সবকিছু ছেড়ে যেতে হয়।