ব্যস্ততার মাঝেও প্রাণবন্ত থাকেন রাশমিকা, জানালেন রহস্য

Share

ব্যস্ত শিডিউলের মাঝেও ফিট ও প্রাণবন্ত থাকতে নিয়ম মেনে চলেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং ও ফাংশনাল ওয়ার্কআউটের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম ও বিশ্রামকে গুরুত্ব দেন। তাঁর কাছে ফিটনেস শুধু ভালো দেখার বিষয় নয়, বরং কাজের জন্য শক্তি ও ইতিবাচক মানসিকতা ধরে রাখার উপায়। পোশাকের ক্ষেত্রেও আরাম ও স্বাচ্ছন্দ্যকেই বেশি গুরুত্ব দেন রাশমিকা।