বাড়ি ফিরতে দেরি হলে স্ত্রী জয়া বচ্চনের বকুনি এড়াতে আগে থেকেই পরিবারের সবাইকে জানিয়ে রাখেন অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর এক পর্বে নিজের এই কৌশল ফাঁস করেন বিগ বি। অমিতাভ জানান, পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেরির কথা জানিয়ে দেন, যাতে কেউ তার জন্য খাবারের অপেক্ষা না করেন। তবে জয়া বচ্চনকে না জানালে বকুনি খেতে হয় বলেও মজা করেন তিনি। বাড়িতে কাজের লোক না থাকলে নিজেই ঘরের কাজ করেন, শুধু রান্না করতে পারেন না বলে কখনো জয়ার কাছে খাবারের আবদার করেন।