অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও তার স্বামী রাজ নিদিমোরু প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে থাকা সামান্থা সম্প্রতি ভক্তদের সঙ্গে মাতৃত্বের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। ইনস্টাগ্রামের ‘আস্ক মি এনিথিং’ পর্বে সামান্থা জানান, মাতৃত্বের এই সময়টা তিনি মন থেকে উপভোগ করছেন। ওজন বাড়া, মেজাজের পরিবর্তনসহ নানা অভিজ্ঞতার কথাও শেয়ার করেন তিনি। এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, অনেক দিন ধরেই মা হওয়ার ইচ্ছা ছিল তার।