সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা

Share

অভিনেত্রী সাফা কবিরের জন্মদিন আজ। বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার ‘বেস্ট ফ্রেন্ড’ ও সহশিল্পী তৌসিফ মাহবুব। সাফার সঙ্গে একটি ছবি পোস্ট করে তৌসিফ লিখেছেন, বেস্ট ফ্রেন্ডের জন্মদিনে শুভেচ্ছা জানানো তার জন্য সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। অনেক কিছু বলার থাকলেও কোনো কথাই যথেষ্ট মনে হচ্ছে না বলেও জানান তিনি। শেষে সাফাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তৌসিফ লেখেন, ‘তুই নিশ্চয়ই জানিস, আমি তোকে কতটা ভালোবাসি দোস্ত।’ তার এই আবেগঘন বার্তা নেটিজেনদেরও নজর কেড়েছে। তৌসিফ ও সাফা একই সময়ে শোবিজে যাত্রা শুরু করেন। ২০১৩ সালে ‘অ্যাট ১৮ অল টাইম দৌড়ের উপর’ টেলিছবির মাধ্যমে দুজনের অভিনয়ে অভিষেক হয়।