নেপালে বন্যা ও পাহাড়ধসের মধ্যে আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লেও নিরাপদে আছেন বলে জানিয়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। তিনি জানান, ফ্ল্যাশ ফ্লাডের এলাকায় তারা ছিলেন না; ঘান্দ্রুকে আটকা পড়ার পর আবহাওয়া ভালো হলে দীর্ঘ পথ হেঁটে বিরেথানটি পৌঁছে গাড়িতে পোখরা ফেরেন। সবাই নিরাপদে আছেন, তাই দুশ্চিন্তা না করার অনুরোধ করেছেন তিনি।