সালমান শাহর মৃত্যুর সময় বগুড়াতেই ছিলেন ডন, দাবি প্রতিবেশীর

Share

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেফতারের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছেন তার শৈশবের বন্ধু ও এলাকাবাসী। তারা মামলাটিকে ষড়যন্ত্রমূলক দাবি করে ডনের নিঃশর্ত মুক্তির দাবি জানান। মানববন্ধনে প্রতিবেশী আইনুল ইসলাম ও ডনের সাবেক রাঁধুনি রশিদা বানু দাবি করেন, সালমান শাহর মৃত্যুর দিন ডন বগুড়াতেই ছিলেন। রশিদার ভাষ্য, ওইদিন বন্ধুদের নিয়ে নৌকায় ভ্রমণে যাওয়ার সময় ডনের কাছে সালমান শাহর মৃত্যুর খবর পৌঁছায়।