নেপালে ভারী বৃষ্টি, পাহাড়ধস ও পাহাড়ি ঢলের কারণে আটকা পড়েছিলেন সংগীতশিল্পী তাসরিফ খান ও তার দল। ঘান্দ্রুক থেকে বিরেথানটি যাওয়ার পথে চারটি স্থানে রাস্তা ভেসে যাওয়ায় বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। অতিরিক্ত দুই দিন অপেক্ষার পর আবহাওয়া ভালো হলে গাইডকে সঙ্গে নিয়ে দীর্ঘ পথ হেঁটে বিরেথানটি পৌঁছে সেখান থেকে গাড়িতে পোখরা ফেরেন তারা। অতিরিক্ত দুই দিন অবস্থান করায় তাদের সঙ্গে থাকা নেপালি রুপিও ফুরিয়ে আসছিল। গ্রামাঞ্চলে কার্ডে পেমেন্টের সুযোগ না থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। তবে পুরো ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে তাসরিফ বলেন, তিনি ও তার দল নিরাপদে আছেন।