দীর্ঘ দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে বিবাহিত পুরুষদের মজার ছলে সতর্ক করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এক পর্বে তিনি বলেন, অন্য অনেক তারিখ ভুলে গেলেও বিয়ের তারিখ কখনোই ভুলে যাওয়া উচিত নয়। এমন ভুল হলে স্ত্রীদের রোষের মুখে পড়তে হতে পারে বলেও রসিকতা করেন তিনি। একই পর্বে নিজের পারিবারিক রুটিনের কথাও জানান অমিতাভ। শুটিংয়ের ব্যস্ততার কারণে কখন বাড়ি ফিরবেন, তা আগে থেকেই পরিবারের সদস্যদের জানিয়ে দেন তিনি। সকালে পারিবারিক গ্রুপে বার্তা পাঠিয়ে দিনের সময়সূচিও জানান।