ভুল মন্তব্যে নায়িকা পপির ক্ষোভ, সিনেমা তার কাছে পবিত্র জায়গা

Share

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। ভাইরাল পোস্টে তাকে উদ্ধৃত করে বলা হয়েছিল, তিনি নাকি অভিনয়জীবনকে ‘পাপ’ হিসেবে দেখেন। তবে পপি দাবি করেছেন, বক্তব্যটি সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পপি জানান, চলচ্চিত্র তার কাছে কখনোই পাপের জায়গা নয়; বরং এটি তার পেশা, দ্বিতীয় পরিবার এবং জীবনের সবচেয়ে সম্মানজনক ও পবিত্র জায়গা। পরিবারের প্রতি ক্ষোভ থেকে বলা ব্যক্তিগত কিছু কথাকে বিকৃত করে ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রায় তিন দশকের অভিনয়জীবনের প্রতি ভালোবাসা অটুট থাকবে জানিয়ে পপি ভক্তদের যাচাই ছাড়া কোনো বক্তব্য বিশ্বাস বা প্রচার না করার অনুরোধ করেছেন। অভিনয়ে ফেরার সম্ভাবনা কম হলেও ভবিষ্যতে প্রযোজনায় কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।