মন ভেঙেছে, প্রেমেও পড়েছি

Share

দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা সম্প্রতি নিজের ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। এক প্রচারমূলক অনুষ্ঠানে তিনি জানান, জীবনে প্রেমে পড়েছেন, মনও ভেঙেছে, শেষ পর্যন্ত বিয়েও করেছেন। সব মিলিয়ে তার পথচলাকে দারুণ রোমাঞ্চকর বলে উল্লেখ করেন এই অভিনেতা। বিজয় আরও জানান, একসময় অ্যালকোহল পান করলেও এখন পুরোপুরি তা ছেড়ে দিয়েছেন। সদ্যবিবাহিত স্ত্রী রাশমিকা মান্দানা সম্পর্কে তিনি বলেন, শুটিং সেটে সামান্য চোট পেলেও বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন।