ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শালিনী

Share

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শালিনী পাণ্ডে। তিনি স্পষ্ট করেছেন, ভিডিওটি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি; সেখানে থাকা নারীও তিনি নন। এআইয়ের অপব্যবহার, বিশেষ করে নারীদের হয়রানির উদ্দেশ্যে এমন কনটেন্ট তৈরির ঘটনায় উদ্বেগ জানিয়ে শালিনী ভিডিওটি শেয়ার, ফরোয়ার্ড বা ডাউনলোড না করে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন। ‘অর্জুন রেড্ডি’ দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী এরপর দক্ষিণী ও বলিউডের বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন।