আমার ছেলেদেরও সব সময় বলি, কাঁদতে ইচ্ছা করলে কাঁদবে

Share

অভিনেত্রী কারিনা কাপুর খান মনে করেন, পুরুষদেরও নিজেদের আবেগ প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। ‘দায়রা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি জানান, ছেলেদেরও কাঁদতে ইচ্ছা করলে কাঁদতে বলেন। তার মতে, ভেতরের অনুভূতিগুলোকে বোঝা ও প্রকাশ করা জরুরি। দুই ছেলের মা হিসেবে সন্তানদের নিরাপদ রাখার পাশাপাশি ভালো, দায়িত্বশীল ও সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চান কারিনা।