পপির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত বক্তব্য ঘিরে মুখ খুলেছেন তার প্রথম নায়ক ওমর সানী। তিনি বলেন, পপির কথাটি যেভাবে ছড়ানো হয়েছে, তা ঠিক নয় এবং ধর্ম ও কর্মকে আলাদাভাবে দেখার পরামর্শ দেন। চলচ্চিত্রের মানুষদের নিয়েও নিজের অবস্থান তুলে ধরে পপিকে ‘ছোট মানুষ’ উল্লেখ করে ভালো থাকার শুভকামনা জানিয়েছেন এই অভিনেতা।